Wednesday 04 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইশতেহার ঘোষণা
রাষ্ট্র পরিচালনায় সর্বত্র শরীয়াহ-র প্রাধান্য দেবে ইসলামী আন্দোলন

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২০ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫০

-ছবি : সংগৃহীত

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ইশতেহার জাতির প্রতি আমাদের একটি প্রতিজ্ঞা। সেই ইশতেহারে রাষ্ট্র গঠনের নীতিগত ও প্রশাসনিক সংস্কার, অঞ্চলভিত্তিক উন্নয়ন, কর্মসংস্থান, দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য জরুরী ব্যবস্থা, সুশাসন প্রতিষ্ঠা ও নাগরিক সেবা-ই আমাদের মূখ্য অঙ্গিকার হিসেবে ঘোষণা করছি। বাংলাদেশের ৯০ ভাগ মানুষ মুসলমান। তাই রাষ্ট্র পরিচালনার সর্বত্র শরীয়াহ-র প্রাধান্য নিশ্চিত করা হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে উপস্থাপিত ইসলামী আন্দোলন বাংলাদেশের ইশতেহারের শিরোনাম রাখা হয়েছে “জনপ্রত্যাশার ইশতেহার”। ইশতেহারে মৌলিক ইশতেহার শিরোনামে ৩১টি বিষয় তুলে ধরা হয়েছে। সেখানে রাষ্ট্রের নীতিগত সংস্কার, সুশাসন, বিগত আমলে সংঘঠিত নাগরিক সমস্যার সমাধান ও জরুরী নাগরিক সেবা সম্পর্কিত নানা বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হয়েছে। এরপরে বিশেষ কর্মসূচি হিসেবে ১২ দফা ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর