Thursday 05 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ
ভারতকে হারিয়ে শিরোপা জয়ের ছক কষছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৪

গ্রুপ পর্বে অপরাজিত থেকেই ফাইনালে পৌঁছে গেছেন তারা। সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। ফাইনালকে সামনে রেখে বাংলাদেশ কোচ পিটার বাটলার বলছেন, ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার জন্য ছক কষছে বাংলাদেশ।

পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে ৪ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে আলপি আক্তারের হ্যাটট্রিকে প্রতিযোগিতার আয়োজক নেপালকে ৪-০ গোলে হারায় বাংলাদেশ। তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে রাউন্ড রবিন লিগে সেরা হয়েছে বাংলাদেশ। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ভারত। এই দুই দল আগামী শনিবার, ৭ ফেব্রুয়ারি নামবে শিরোপা লড়াইয়ে।

গ্রুপ পর্বেও ভারতকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ফাইনালেও তাদের হারানোর ব্যাপারে প্রত্যয়ী বাংলাদেশ কোচ বাটলার, ‘আমরা তাদের একবার হারিয়েছি, এখন আবারও হারাতে হবে। আমরা সবসময় যেভাবে খেলি, সেভাবেই খেলব। যদি তারা ফাইনালের আগে এই মাঠে আমাদেরকে বা দুই দলকে ব্যবহার করতে দেয়, তাহলে এখানে অনুশীলন করব। আশা করি, তারা সেটা দিবে।’

বিজ্ঞাপন

গ্রুপ পর্বে সহজ জয় পেলেও ফাইনালটা যে কঠিন হবে সেটা মাথায় রাখছেন বাটলার, ‘কিন্তু আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, এখানে আমরা যা পাচ্ছি তার সবকিছুই- অন্য সবকিছুই বোনাস। মেয়েরা দুর্দান্ত ভালো করেছে। আমি সত্যিই, সত্যিই মেয়েদের নিবেদন ও মনোযোগ নিয়ে সন্তুষ্ট এবং আশা করি, আমরা কাজটি শেষ করতে পারব। ভারতের বিপক্ষে খেলা কঠিন হবে, কারণ তাদের কিছু ভালো খেলোয়াড় আছে। তারা শক্তিশালী, লম্বা, শারীরিকভাবে শক্তিশালী এবং এটি কঠিন ম্যাচ হবে।’

বয়সভিত্তিক এই প্রতিযোগিতার অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরিতে এর আগে দুইবার ফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। ২০২১ সালে ১-০ গোলের জয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। ২০২৪ সালে ম্যাচ কমিশনারের সেই আলোচিত ‘টস কাণ্ডের’ পর দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল সাফ কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে দারাজ বাংলাদেশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৯

ভিভো বাংলাদেশ'এ চাকরির সুযোগ
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৬

অষ্টম শ্রেণি পাসে চাকরির সুযোগ
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৮

আরো

সম্পর্কিত খবর