Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আবার বাড়তে পারে শীত, তাপমাত্রা কমার পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৯

ছবি: সারাবাংলা

ঢাকা: আগামী কয়েক দিন দেশজুড়ে শীত কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, শনিবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে আবার তাপমাত্রা বাড়তে শুরু করার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, এই সময় সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। এ সময় ভোরে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। একইসঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

বিজ্ঞাপন

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাও রয়েছে।

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭২ শতাংশ।

বিজ্ঞাপন

সিলেটে বাসচাপায় মা-মেয়ে নিহত
১০ অক্টোবর ২০২৬ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর