Thursday 05 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ বায়ু দূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৯

ছবি: সারাবংলা

ঢাকা: জলবায়ু পরিবর্তন, নগরায়ণ ও শীতকালীন শুষ্ক আবহাওয়ার প্রভাবে রাজধানী ঢাকা আবারও ভয়াবহ বায়ুদূষণের কবলে পড়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঢাকা।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৯৫। এই স্কোর অনুযায়ী ঢাকার বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার একিউআই স্কোর ২২২। তৃতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর, একই স্কোর ১৯৫ নিয়ে। চতুর্থ স্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয় (১৯৩) এবং পঞ্চম স্থানে ভারতের কলকাতা (১৮৪)।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, শীত মৌসুমে বৃষ্টিপাত কম থাকায় এবং বাতাসের গতি কমে যাওয়ায় ঢাকায় দূষিত কণা দীর্ঘ সময় ধরে বাতাসে ভাসমান থাকে। নির্মাণকাজের ধুলাবালি, যানবাহনের ধোঁয়া ও শিল্পকারখানার নির্গমন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

একিউআই সূচক অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোরকে ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোর হলে বায়ুকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের বাইরে চলাচল সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।

পরিবেশবিদরা বলছেন, দীর্ঘদিন ধরে এমন বায়ুদূষণ রাজধানীবাসীর স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আজ বায়ু দূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৯

যশোরে কুখ্যাত সন্ত্রাসী মারুফ আটক
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২০

আরো