Saturday 04 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-২০ বিশ্বকাপ ২০২৬
বিশ্বকাপে খেলতে না পেরে হতাশ রিশাদ

স্পোর্টস ডেস্ক
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৫

আগের আসরে বাংলাদেশের সেরা বোলার ছিলেন তিনি। এবারও টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের তুরুপের তাস ছিলেন তিনি। তবে বাংলাদেশের বিশ্বকাপ বয়কটে এই আসরে মাঠে নামা হচ্ছে না স্পিনার রিশাদ হোসেনের। রিশাদ জানালেন, এমন ফর্মে থেকেও বিশ্বকাপ খেলতে না পেরে হতাশ তিনি।

বিগ ব্যাশ রাঙিয়ে দেশে ফিরেছেন রিশাদ। এই মুহূর্তে তার থাকার কথা ছিল কলকাতায়। তবে যেখানে বিশ্বকাপের প্রথম ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়ার কথা ছিল রিশাদের, সেখানে তিনি খেলছেন বিসিবি আয়োজিত অদম্য বাংলাদেশ টি-২০ লিগে।

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের প্রথম ম্যাচের পর সংবাদ সম্মেলনে রিশাদকে জিজ্ঞেস করা হলো, বিশ্বকাপে খেলতে না পারায় তিনি হতাশ কিনা। হাসিতে রিশাদের পাল্টা জিজ্ঞাসা, ‘আপনাদের হতাশা কাজ করছে না?’ তাকে উত্তর দেওয়া হলো, ‘অবশ্যই কাজ করছে (হতাশা)।’ এবার রিশাদও বললেন, ‘আমারও একই…।’

বিজ্ঞাপন

রিশাদ যখন বিগ ব্যাশে, তখন দেশের ক্রিকেটে উত্তেজনার শেষ নেই। নানা নাটকীয়তার পর বিশ্বকাপ বর্জন করেছে বাংলাদেশ। রিশাদ জানালেন, দেশের ক্রিকেটের এত অস্থিরতা তাকে সেভাবে স্পর্শ করেনি সেখানে,  ‘আসলে আমাকে তো একটা নিয়েছে একটা কমিটমেন্টের জন্য। আমি ওইখানেই ফোকাস করেছি। বাংলাদেশের কোন কিছু নিয়ে ফোকাস করিনি যে কী হচ্ছে এখানে। কারণ আমি ওখানে গিয়েছি ওদেরকে প্রতিনিধিত্ব করার জন্য। আমার মনে হয় যে ওখানে ফোকাস করাটা আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর