Friday 06 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই শহিদদের নামে হবে আঞ্চলিক অবকাঠামো: তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৮ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৫

ঢাকা: বিএনপি ক্ষমতায় এলে জুলাই আন্দোলনে শহিদদের স্মৃতি সংরক্ষণে তাদের নামে আঞ্চলিক অবকাঠামোর নামকরণ করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তারেক রহমান জানান, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ‘জুলাই সনদ’ অবশ্যই বাস্তবায়ন করা হবে।

পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ইশতেহার ঘোষণার অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

তিনি বলেন, শহিদরা যেসব এলাকার বাসিন্দা ছিলেন, সেই সব এলাকায় সড়ক, সেতু, হাসপাতালসহ বিভিন্ন রাষ্ট্রীয় অবকাঠামো তাদের নামে করা হবে, যাতে তাদের আত্মত্যাগ বিস্মৃত না হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, আজ একটি নতুন ইতিহাসের সূচনা হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে নতুন রাজনৈতিক বাস্তবতায় বিএনপি দেশবাসীকে নতুন বার্তা দেবে এবং তার নেতৃত্বে একটি নতুন সূর্যোদয় ঘটবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর