Friday 06 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, রণক্ষেত্র শাহবাগ এলাকা

স্টাফ করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২০ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৮

ঢাকা: জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ ঘটে পুলিশের। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করলে রণক্ষেত্রে পরিণত হয় শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাক।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে গেলে পুলিশ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বাধা দেয় এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করলে সংঘর্ষ বাধে।

বিজ্ঞাপন

সংঘর্ষের এই ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ আরও কয়েকজন এতে আহত হয়েছেন বলে জানা গেছে।

ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পেজে জানিয়েছে, সংগঠনটির মুখপাত্র জাবের গুলিবিদ্ধ হয়েছেন এবং জুমা-শান্তাকে বুট দিয়ে পাড়ানো হয়েছে। আপাতত কোন জমায়েত করবেন না। আমরা আহতদের চিকিৎসা দিয়ে আবার রাজপথে আসব।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর