অনেক নাটকের পর আজ পর্দা উঠছে টি-২০ বিশ্বকাপের এবারের আসরের। সংশোধিত সূচিতে প্রথম দিনেই মাঠে নামছে ৬টি দেশ। বিশ্বকাপের উদ্বোধনী দিনের ৩ ম্যাচ বাংলাদেশ থেকে কীভাবে উপভোগ করা যাবে?
বিশ্বকাপের প্রথম ম্যাচে আজ সকাল ১১.৩০ মিনিটে মুখোমুখি পাকিস্তান ও নেদারল্যান্ডস। ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলংকার কলম্বোয়। টি স্পোর্টস ও নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি।
দুপুর ৩.৩০ মিনিটে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে সুযোগ পাওয়া স্কটল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনসে। এই ম্যাচটিও টি স্পোর্টস ও নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে।
দিনের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু সন্ধ্যা ৭.৩০ মিনিটে। এই ম্যাচটিও দেখা যাবে টি স্পোর্টস ও নাগরিক টিভিতে।