Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নীলফামারী পৌঁছেছেন তারেক রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারী: উত্তরাঞ্চলের তিন জেলায় নির্বাচনি সমাবেশের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের জনসভা শেষে হেলিকপ্টারযোগে নীলফামারীতে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টায় তিনি নীলফামারী পৌরসভার বড়মাঠে উপস্থিত হন। এর মধ্য দিয়ে দীর্ঘ ২২ বছর পর নীলফামারীর মাটিতে পা রাখলেন তিনি।

এর আগে সকাল ১১টায় সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সাড়ে ১১টায় ঠাকুরগাঁও জেলা হাইস্কুল মাঠের জনসভায় যোগ দেন। সেখানে বক্তব্য শেষে হেলিকপ্টারযোগে নীলফামারীতে আসেন।

নীলফামারীর জনসভা শেষে দুপুর ২টার দিকে তিনি দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠের জনসভায় যোগ দেবেন। সেখানে বক্তব্য শেষ করে বিকেল ৩টার দিকে সৈয়দপুর বিমানবন্দর হয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর