চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রাজাপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশকারী দুই চোরাকারবারিকে মাদকদ্রব্যসহ আটক করেছে বিএসএফ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে তাদের আটক করা হয় বলে জানা গেছে।
আটকরা হলেন- জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের সন্তো হোসেনের ছেলে রকো হোসেন ওরফে রকো (৩৫) এবং একই গ্রামের খোদাবকশ খুদুর ছেলে রাশিদুল ইসলাম ওরফে দুলি (৩৬)।
গ্রামীণ সূত্রে জানা যায়, ভারতীয় বিএসএফের হাতে আটক হওয়া রকো ও দুলি দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত। তারা সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে ভারতে ঢুকে করে মাদকদ্রব্য সংগ্রহ করে এনে বেচাকেনা করে। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে ভারত-বাংলাদেশের শুন্যরেখা অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশ করলে বিএসএফ তাদের মাদকদ্রব্যসহ আটক করে।
ঘটনাটি নিশ্চিত করে বিজিবির মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল রফিকুল আলম জানান, ভারতের অভ্যন্তরে মাদকদ্রব্যসহ দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। এটা জানার পর বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, আটক দু’জন বর্তমানে সুস্থ্য রয়েছে, তাদেরকে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করা হবে।