Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুই হাত জোড় করে বলছি ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করবেন না: বিএনপি প্রার্থী

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: ভোটের দিন আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চাঁদাবাজি না করার অনুরোধ জানিয়ে বিএনপির প্রার্থী সরোয়ার জামাল নিজামের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী এলাকায় একটি নির্বাচনি কার্যালয় উদ্বোধনের সময় তিনি এ বক্তব্য দেন। রাত থেকেই তার বক্তব্যের ৫৫ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

সরোয়ার জামাল নিজাম চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী। তিনি আগেও দুই দফায় ওই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি।

বিজ্ঞাপন

ভিডিওতে সরওয়ার জামাল নিজামকে বলতে শোনা যায়, ‘এই চাতরী হলো আনোয়ারার প্রাণকেন্দ্র। আনোয়ারার হেডকোয়ার্টার হলো এটি এবং একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এলাকা। এখানকার ব্যবসা–বাণিজ্য ও মানুষের আয়ের ওপর পুরো এলাকার অর্থনৈতিক গতিশীলতা নির্ভরশীল।’

‘এখানে ভীষণভাবে চাঁদাবাজি, নৈরাজ্য, সন্ত্রাস চলছে। আমি অনুরোধ জানাবো- আপনারা যারা চাঁদাবাজি করছেন, দু’হাত জোড় করে বলছি, ১২ তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না। বিএনপির গায়ে কালিমা লেখার জন্য কেউ যদি প্রচেষ্টা করে, কাউকে ছাড় দেওয়া হবে না।’

এ বিষয়ে বক্তব্য জানতে বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজামের মোবাইলে কল করা হলেও তিনি সাড়া দেননি।

চট্টগ্রাম–১৩ আসনে বিএনপির সরওয়ার জামাল নিজাম ছাড়া আরও ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- জামায়াতে ইসলামীর প্রার্থী মাহমুদুল হাসান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের মোহাম্মদ এমরান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম শাহজাহান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মু. রেজাউল মোস্তফা, খেলাফত মজলিসের মোহাম্মদ ইমরান ও জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী।

বিজ্ঞাপন

ষষ্ঠীর সকালে স্নিগ্ধ রূপ
১৫ অক্টোবর ২০২৬ ২৩:০৭

আরো

সম্পর্কিত খবর