Saturday 07 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই দিনে রাজধানীর ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৭

– ফাইল ছবি : সারাবাংলা

ঢাকা: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী দুই দিনে রাজধানীর ১৪টি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। এর মধ্যে নিজের নির্বাচনী আসন ঢাকা-১৭সহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন আসনে এসব জনসভা অনুষ্ঠিত হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

তিনি জানান, ৮ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তরের ছয়টি নির্বাচনী আসনের জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এদিন দুপুর ২টায় ঢাকা-১৭ আসনে নিজের নির্বাচনী এলাকায় ইসিবি চত্বরে তিনি বক্তব্য রাখবেন। এরপর দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকা-১৬ আসনে আমিনুল হকের নির্বাচনী এলাকায় পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠ (মেট্রো স্টেশনের পাশে), বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকা-১৫ আসনে শফিকুল ইসলাম খান মিল্টনের নির্বাচনী এলাকায় মিরপুর-১০ গোল চত্বর সংলগ্ন সেনপাড়া পর্বতের আদর্শ উচ্চ বিদ্যালয়ে, বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলির নির্বাচনী এলাকায় মিরপুর মডেল থানার বিপরীতে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে, বিকেল ৫টা ১০ মিনিটে ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজের নির্বাচনী এলাকায় শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা-১১ আসনে এম এ কাইয়ুমের নির্বাচনী এলাকায় বাড্ডার সাতারকুলের সানভ্যালি মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি।

বিজ্ঞাপন

ড. মাহদী আমিন আরও জানান, ৯ ফেব্রুয়ারি তারেক রহমান নিজের নির্বাচনী এলাকাসহ ঢাকা মহানগর দক্ষিণের সাতটি আসনে মোট আটটি জনসভায় অংশ নেবেন। সেদিন বেলা ১১টায় ঢাকা-১৭ আসনে বনানী কামাল আতাতুর্ক এভিনিউয়ের খেলার মাঠে বক্তব্য রাখবেন তিনি। এরপর দুপুর ১২টায় ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলমের নির্বাচনী এলাকায় কলাবাগান ক্রীড়া চক্র মাঠে, দুপুর ১টায় ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের নির্বাচনী এলাকায় পীর জঙ্গি মাজার রোডে, দুপুর ২টায় ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ হাবিবের নির্বাচনী এলাকায় বাসাবো তরুণ সংঘ মাঠে, বিকেল ৩টায় ঢাকা-৫ আসনে নবীউল্লাহ নবীর নির্বাচনী এলাকায় যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে, বিকেল ৪টায় ঢাকা-৪ আসনে তানভীর আহমেদ রবিনের নির্বাচনী এলাকায় জুরাইন-দয়াগঞ্জ রোডে, বিকেল ৫টায় ঢাকা-৬ আসনে ইশরাক হোসেনের নির্বাচনী এলাকায় ধুপখোলা মাঠে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা-৭ আসনে হামিদুর রহমান হামিদের নির্বাচনী এলাকায় লালবাগ বালুর মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান।

সংবাদ সম্মেলনে ড. মাহদী আমিন বলেন, এসব জনসভার মাধ্যমে রাজধানীবাসীর কাছে বিএনপির নির্বাচনী বার্তা ও কর্মসূচি তুলে ধরবেন তারেক রহমান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর