Sunday 08 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-২০ বিশ্বকাপ ২০২৬
আজ মাঠে নামছে কোন ৬ দল?

স্পোর্টস ডেস্ক
৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৮

টি-২০ বিশ্বকাপের পর্দা উঠেছে ৭ ফেব্রুয়ারি। টুর্নামেন্টের প্রথম দিনে মাঠে নেমেছিল ৬টি দল। দ্বিতীয় দিনে আজও হবে ৩টি ম্যাচ, খেলবে ৬ দেশ।

টুর্নামেন্টের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে সকাল ১১.৩০ মিনিটে গ্রুপ ডি এর ম্যাচে মুখোমুখি আফগানিস্তান ও নিউজিল্যান্ড। ম্যাচটি হবে ভারতের চেন্নাইয়ের চিদাম্বরাম স্টেডিয়ামে।

দিনের দ্বিতীয় ম্যাচে দুপুর ৩.৩০ মিনিটে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে লড়বে সি গ্রুপের দুই দল ইংল্যান্ড ও নেপাল।

দিনের শেষ ম্যাচে সন্ধ্যা ৭.৩০ মিনিটে বি গ্রুপের দুই দল শ্রীলংকা ও আয়ারল্যান্ড। ম্যাচটি হবে শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

বিজ্ঞাপন

প্রথম দিনে জয় পেয়েছিল পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও ভারত।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর