Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টি-২০ বিশ্বকাপ ২০২৬ / টানা ৯ জয়ে ভারতের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবারের বিশ্বকাপে খেলতে এসেছেন তারা। স্বাগতিক ভারত তাদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে। মুম্বাইয়ে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বেশ কষ্টার্জিত জয়ই পেয়েছে ভারত। এই জয়েই বিশ্বকাপে নতুন রেকর্ড গড়েছে সূর্যকুমার যাদবের দল।

২০২৪ টি-২০ বিশ্বকাপে টানা ৮ ম্যাচে জয় তুলে নিয়েছিল ভারত। সেবার শিরোপাও ওঠে তাদের ঘরেই। টানা ৮ জয়ে যৌথভাবে বিশ্বকাপে টানা জয়ের রেকর্ডের অধিকারী ছিলেন তারা।

এবার যুক্তরাষ্ট্রকে ২৯ রানে হারিয়ে বিশ্বকাপে টানা ৯ম জয় পেয়েছে ভারত। আর এতেই দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে টপকে বিশ্বকাপের ইতিহাসের টানা জয়ের রেকর্ডটা নিজেদের করে নিল ভারত।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়া ২০২২ ও ২০২৪ বিশ্বকাপ মিলিয়ে টানা ৮ ম্যাচ জিতেছিল। দক্ষিণ আফ্রিকা এই রেকর্ড গড়ে ২০২৪ বিশ্বকাপেই।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর