Sunday 08 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসিবি চত্বরে মঞ্চ প্রস্তুত, ঢাকা উত্তর থেকে প্রচার শুরু তারেক রহমানের

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০৬ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৪

ঢাকা: ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে মঞ্চ প্রস্তুত করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) এখান থেকেই নির্বাচনি প্রচার শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

দুপুর গড়ানোর আগেই ইসিবি চত্বর ও আশপাশের এলাকায় উৎসুক মানুষের উপস্থিতি বাড়তে শুরু করেছে। মাটিকাটা ও মানিকদি এলাকা থেকে দলে দলে মানুষ ইসিবি চত্বরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার জন্য। জনসমাগম বাড়তে থাকায় পুরো এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, বেলা ২টায় নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে প্রথম জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা জোরদার করেছে এবং গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

ইসিবি চত্বরে বক্তব্য শেষে তিনি পর্যায়ক্রমে ঢাকা উত্তরের আরও পাঁচটি সংসদীয় আসনে জনসভায় অংশ নেবেন। বিকেল ২টা ৪০ মিনিটে ঢাকা-১৬ আসনের পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে, সাড়ে ৩টায় ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ গোলচত্বরসংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ে, ৪টা ২০ মিনিটে ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে, ৫টা ১০ মিনিটে ঢাকা-১৩ আসনের শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা-১১ আসনের বাড্ডা সাতারকুলের সানভ্যালি মাঠে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্র আরও জানায়, দুই দিনে ঢাকায় মোট ১৪টি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান। সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ ও নিজ নির্বাচনি এলাকায় আরও আটটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর