Saturday 04 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচন স্থগিতের খবর গুজব’, দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইসির

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৫ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫১

ফাইল ছবি : সারাবাংলা

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট স্থগিত হওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধরনের কোনো গুজবে কান না দেয়ার জন্য দেশবাসীর প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে সংস্থাটি।

‎রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

‎ইসি জানায়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে আসন্ন নির্বাচন ও গণভোট স্থগিত হওয়ার বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। এই প্রেক্ষাপটে কমিশন স্পষ্ট করছে যে, ঘোষিত সময়সূচী অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) ২৯৯টি সংসদীয় আসনে (শেরপুর-৩ ব্যতীত) একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

‎নির্বাচন কমিশন আরও উল্লেখ করেছে, নির্বাচনের প্রস্তুতি পুরোদমে চলছে এবং ভোটারদের বিভ্রান্ত করতে ছড়ানো এসব অপপ্রচারে কান দেওয়ার কোনো অবকাশ নেই। সুষ্ঠুভাবে ভোটগ্রহণের লক্ষে নির্বাচন কমিশন দেশবাসীর সহযোগিতা কামনা করছে।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর