Monday 09 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৮

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় রফিকুল ইসলাম (৫০) নামে এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় উপজেলার চরমধুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল রায়পুরার চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, চরমধুয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন রফিকুল ইসলাম। এ সময় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন রফিকুলকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত রফিকুল ইসলামের স্ত্রী লাভলী বেগম চরমধুয়া ইউপির নারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। স্ত্রীর সুবাধে স্বামীও বিভিন্ন বিচার কাজে অংশ নিতেন। সম্প্রতি স্থানীয় একটি শালিশ-দরবার নিয়ে এলাকার একটি পক্ষের সঙ্গে তাদের দ্বন্দ্বের সূত্রপাত হয়। তারাই এই কাজ করছে বলে দাবি পরিবারের সদস্যদের।

বিজ্ঞাপন

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে প্রকৃত ঘটনা জানা সম্ভব হয়নি। তবে শুনেছি পূর্বেই একই এলাকার দুটি পরিবারের সঙ্গে তাদের বিরোধ ছিল। ধারণা করা হচ্ছে, সেটির সূত্রপাত থেকে এই ঘটনা ঘটতে পারে। তবে ঘটনা পুরোপুরি জেনে বিস্তারিত পরে জানানো হবে।

বিজ্ঞাপন

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ
৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১৭

আরো

সম্পর্কিত খবর