একদিন আগেই দারুণ এক জয়ে তাদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে গিয়েছিল শীর্ষে থাকা বার্সেলোনা। ২৪ ঘণ্টার মধ্যেই অবশ্য ব্যবধানটা আবার ১ এ নামিয় আনল রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়ার মাঠে ২-০ গোলের জয়ে শিরোপা দৌড়ে টিকে থাক এমবাপের দল।
ভ্যালেন্সিয়ার মাঠে প্রথমার্ধে খুব বেশি সুবিধা করতে পারেনি রিয়াল। বেশ কিছু সুযোগ এসেছিল, তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল আসেনি। ভ্যালেন্সিয়াও গোলের দেখা পায়নি। গোলশূন্যভাবেই তাই শেষ হয় হাফ টাইম।
দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে আলভারো ক্যারেয়াসের গোলে ডেডলক ভাঙে। ম্যাচে দ্বিতীয় গোল পেতে হিমশিম খাচ্ছিল রিয়াল। এদিকে ভ্যালেন্সিয়াও আক্রমণের ধার বাড়িয়েছে।
ভ্যালেন্সিয়া শেষ পর্যন্ত ম্যাচে সমত ফেরাতে না পারলেও ৯১ মিনিটে গোল করে রিয়ালকে স্বস্তি এনে দেন কিলিয়ান এমবাপে। তার গোলেই ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
লিগে টানা ৭ম জয়ের পর, ২৩ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা।