Monday 09 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিএফএস গ্লোবালের ভিসা সেন্টার বন্ধ থাকবে ১১-১২ ফেব্রুয়ারি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৫০

ভিএফএস গ্লোবালের ভিসা সেন্টার। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচন উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বন্ধ রাখ‌বে ভিএফএস গ্লোবাল।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ভিসা আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ এক ঘোষণায় এই তথ্য জা‌নি‌য়ে‌ছে ভিএফএস গ্লোবাল।

ভিএফএস জানায়, নির্বাচন উপলক্ষ্যে আগামী ১১ ফেব্রুয়ারি ও ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দেশের ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বন্ধ থাকবে। ওই দুই দিনে যেসব আবেদনকারীর ভিসাসংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের সঙ্গে ভিএফএস গ্লোবালের কর্মীরা ই-মেইল অথবা ফোন কলের মাধ্যমে যোগাযোগ করে নতুন তারিখে অ্যাপয়েন্টমেন্টের লক্ষ্য নির্ধারণ করবেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে ভিসা আবেদনকারীদের ভিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইট www.vfsglobal.com ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর