Tuesday 10 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রহসনের নির্বাচন করার চেষ্টা হলে গণঅভ্যুত্থানের ডাক আসবে: জাগপা

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৫

ঢাকা: ‎ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণের প্রতি কঠোর হুঁশিয়ারি জানিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র নির্বাচন পরিচালনা লিয়াজোঁ কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সফিকুল ইসলাম বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী বিএনপির পক্ষ হয়ে কাজ করছে। সুতরাং, ফ্যাসিবাদের ন্যায় আবারও প্রহসনের নির্বাচন করার চেষ্টা করা হলে গণঅভ্যুত্থানের ডাক আসবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে পল্টনস্থ মরহুম শফিউল আলম প্রধান মিলনায়তনে ‘প্রচারণার শেষ দিন ও সারাদেশে নির্বাচনের পরিবেশ’ শীর্ষক জরুরি বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎‎
‎তিনি বলেন, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নির্বাচন কমিশন আওয়ামী ও বিএনপিপন্থী লোক দিয়ে প্রিজাইডিং ও পোলিং অফিসার সাজিয়েছে। অথচ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নিয়োগ বিএনপির হস্তক্ষেপে বাতিল করা হয়েছে। এদিকে খুলনা রেঞ্জের ডিআইজি সরাসরি বিএনপির পক্ষে ভোট দিতে আহ্বান করছে। বিভিন্ন নির্বাচনি এলাকায় বিএনপির প্রার্থীরা ১১ দলের সমর্থকদের উপর হামলা চালাচ্ছে এবং হুমকি দিচ্ছে। এটি মোটেও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হতে পারে না। আইনশৃঙ্খলা বাহিনীকে জানালেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না।

‎তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের গাফিলতির কারণে ভোট কেন্দ্রে কোন হতাহত হলে তার দায় প্রশাসন ও নির্বাচন কমিশনকে নিতে হবে।‎

এ সময় উপস্থিত ছিলেন, জাগপা নির্বাচন পরিচালনা লিয়াজোঁ কমিটির সদস্য সচিব এস এম জিয়াউল আনোয়ার, আশরাফুল ইসলাম হাসু, সদস্য নজরুল ইসলাম বাবলু, ইঞ্জিনিয়ার মুহাম্মদ সিরাজুল ইসলাম, সাব্বির আহমেদসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর