নীলফামারী: ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে টাকার ব্যাগসহ আটক করেছে পুলিশ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ তাকে আটক করে।
নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলাল উদ্দিন ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে নামেন। তার কাছে একটি ব্যাগ আছে। তিনি দাবি করেছেন, সেখানে ৫০ লাখ টাকা আছে।

সৈয়দপুর বিমানবন্দরে টাকার ব্যাগসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন।
এদিক রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য মোহাম্মদ আব্দুর রশিদ আটকের জানান, তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর ভোটের দিনের খরচের টাকা ঢাকা থেকে নিয়ে আসার সময় তাকে সৈয়দপুর বিমানবন্দরে আটক করা হয়েছে। এ বিষয়টি কেন্দ্রকে অবগত করা হয়েছে।