ফরিদপুর: ফরিদপুরে দুটি সংসদীয় আসনের দুটি কেন্দ্র থেকে দুজন প্রিজাডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। নির্বাচনি কেন্দ্রে বেআইনিভাবে বহিরাগতদের অনুপ্রবেশের অভিযোগে তাদের প্রত্যাহার করা হয়।
তারা হলেন, ফরিদপুর-৩ (সদর) আসনের হিতৈষী উচ্চবিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা মো. আল আমিন ও ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনের আশাপুর মাদরাসা কেন্দ্রের জাহিদুল ইসলাম।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলে জেলা রিটানিং কর্মকর্তা তাদের প্রত্যাহার করে নতুন কর্মকর্তা নিয়োগ করেন।
ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোট কেন্দ্রে আইন বহিভূত বহিরাগত অনুপ্রবেশের সুযোগ দেওয়া ওই দুই কর্মকর্তাকে প্রত্যাহার করে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তবে অনাকাঙ্খিত কোন ঘটনা ঘটেনি।