ঢাবি: ঢাকা-৮ আসনের ১১ দলীয় ঐক্যবদ্ধ নির্বাচনী জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটওয়ারী ভোটকেন্দ্রে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ সময় তাকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়া হলে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা-৮ আসনের রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয়কেন্দ্র পরিদর্শনে গিয়ে এমন পরিস্থিতির মুখে পড়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
পরে বিশৃঙ্খলার মাঝে পড়ে যাওয়া নাসীরুদ্দীন পাটওয়ারীকেও নিরাপদে উদ্ধার করে নেয় সেনাবাহিনী।
হামলা হয়েছে বলে অভিযোগ করছেন ১১-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এ নেতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাটোয়ারী ‘বহিরাগতদের’ নিয়ে কেন্দ্রে প্রবেশ করলে সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়। একপর্যায়ে একদল ব্যক্তি তাকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। উত্তেজনা বাড়লে তাকে লক্ষ্য করে ধাওয়া দেওয়ারও চেষ্টা হয়।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় নির্বাচন-২০২৬ এর প্রচারণার পুরো সময় জুড়ে আলোচনার শীর্ষে ছিল ঢাকা-৮। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ দলীয় জামায়াত জোটের প্রার্থী, এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী। এছাড়া ট্রাক প্রতীকে মেঘলা আলমসহ আরও কয়েকজন প্রার্থী এ আসনে নির্বাচন করছেন। তারা প্রত্যেকেই এ আসনে ব্যাতিক্রমধর্মী প্রচারণার জন্যে দেশব্যাপী আলোচিত।