Thursday 12 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট-৪ আসনে বিএনপির আরিফুল হক বিজয়ী

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২০

বিএনপির প্রার্থী ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

সিলেট: সিলেট-৪ আসনের ১৭২ সেন্টারে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী জয়নাল আবেদীনের প্রাপ্ত ভোট ৬৫ হাজার ৭৭৬ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সিলেট-৪ আসনের প্রকাশিত বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, আরিফুল হক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী জয়নাল আবেদীনের প্রাপ্ত ভোট ৬৫ হাজার ৭৭৬ ভোট। এতে বিএনপির প্রার্থী ১ লাখ ১৫ হাজার ৮৪৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

বিজ্ঞাপন

বিজয়ী (বেসরকারি) প্রতিক্রিয়ায় আরিফুল হক চৌধুরী বলেন, আলহামদুলিল্লাহ। আমি আনন্দিত। এত অল্প সময়ে সিলেট-৪ -এর মানুষজন আমাকে এত বিশ্বাস করেছে, আল্লাহ আমাকে তাদের এই বিশ্বাস ধরে রাখার তাওফিক দিন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

সিলেট-৪ আসনে বিএনপির আরিফুল হক বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২০

নীলফামারীর ৪ টি আসনেই এগিয়ে জামায়াত
১২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৬

আরো

সম্পর্কিত খবর