Friday 13 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানকে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুনের অভিনন্দন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৯

– ছবি : সংগৃহীত

ঢাকা: বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাজ্যসভার বিরোধী দলীয় নেতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের (আইএনসি) সভাপতি মল্লিকার্জুন খড়গে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক্স হ্যান্ডলে এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে তিনি বলেন, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানাই। ভারত ও বাংলাদেশের মধ্যে ইতিহাস, ভাষা, সংস্কৃতি এবং অন্যান্য অভিন্নতার গভীর বন্ধন রয়েছে। আমাদের অঞ্চলের স্থিতিশীলতা ও শান্তির জন্য একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সব সময় সব ভারতবাসী সমর্থন করবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ২১৬ জন বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচন হয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর