ইউরোপের দেশগুলোর প্রতিযোগিতা নেশনস লিগের গ্রুপ পর্বে ড্র অনুষ্ঠিত হয়েছে। গ্রুপ পর্বে কে কার মুখোমুখি, এক নজরে দেখে নেওয়া যাক সেটাই।
গত কয়েক বছর ধরেই ইউরোপের দেশগুলো নিজেদের মধ্যে নেশনস লিগের লড়াইয়ে মুখোমুখি হয়। গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগাল।
লিগ ‘এ’ এর তিন নম্বর গ্রুপে স্পেন ও ইংল্যান্ডের সঙ্গে পড়েছে ২০২৩ সালের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া ও চেক প্রজাতন্ত্র। লিগ ‘বি’ থেকে শীর্ষ স্তরে উঠে এসেছে ইংল্যান্ড। চলতি বছরের বিশ্বকাপেও ক্রোয়েশিয়াকে নিজেদের গ্রুপে পেয়েছে তারা।
নেশনস লিগে টানা দ্বিতীয় বছর একই গ্রুপে পড়েছে ফ্রান্স ও ইতালি। লিগ ‘এ’ এর এক নম্বর গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ বেলজিয়াম ও তুরস্ক। সাবেক ফাইনালিস্ট নেদারল্যান্ডসকে দুই নম্বর গ্রুপে পেয়েছে জার্মানি। তাদের অন্য দুই প্রতিপক্ষ সার্বিয়া ও গ্রিস।
চার নম্বর গ্রুপে শিরোপাধারী পর্তুগালের তিন প্রতিপক্ষ ডেনমার্ক, নরওয়ে ও ওয়েলস। ইউক্রেনে আগ্রাসনের দায়ে এবারও এই টুর্নামেন্টে নেই রাশিয়া।
লিগ ‘এ’
গ্রুপ এ১: ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, তুরস্ক
গ্রুপ এ২: জার্মানি, নেদারল্যান্ডস, সার্বিয়া, গ্রিস
গ্রুপ এ৩: স্পেন, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, চেক প্রজাতন্ত্র
গ্রুপ এ৪: পর্তুগাল, ডেনমার্ক, নরওয়ে, ওয়েলস
লিগ ‘বি’
গ্রুপ বি১: স্কটল্যান্ড, সুইজারল্যান্ড, স্লোভেনিয়া, নর্থ মেসিডোনিয়া
গ্রুপ বি২: হাঙ্গেরি, ইউক্রেন, জর্জিয়া, নর্দার্ন আয়ারল্যান্ড
গ্রুপ বি৩: ইসরায়েল, অস্ট্রিয়া, আয়ারল্যান্ড, কসোভো
গ্রুপ বি৪: পোল্যান্ড, বসনিয়া, রোমানিয়া, সুইডেন
লিগ ‘সি’
গ্রুপ সি১: আলবেনিয়া, ফিনল্যান্ড, বেলারুশ, সান মারিনো
গ্রুপ সি২: মন্টেনেগ্রো, আর্মেনিয়া, সাইপ্রাস, লাটভিয়া/জিব্রাল্টার
গ্রুপ সি৩: কাজাখস্তান, স্লোভাকিয়া, ফারো আইল্যান্ডস, মলডোভা
গ্রুপ সি৪: আইসল্যান্ড, বুলগেরিয়া, এস্তোনিয়া, লুক্সেমবার্গ/মাল্টা
লিগ ‘ডি’
গ্রুপ ডি১: জিব্রাল্টার/লাটভিয়া, মাল্টা/লুক্সেমবার্গ, অ্যান্ডোরা
গ্রুপ ডি২: লিথুনিয়া, আজারবাইজান, লিখটেনস্টাইন।
জিব্রাল্টার ও লাটভিয়া এবং মাল্টা ও লুক্সেমবার্গের অবস্থান নির্ভর করছে রেলিগেশন প্লে-অফের উপর।