Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরান যুদ্ধ ঘিরে স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
১২ মার্চ ২০২৬ ১৫:৩৪

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের বিরুদ্ধে যুদ্ধের জেরে নিজেদের ভূখণ্ডে থাকা যৌথ সামরিক ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে বাধা দেওয়াকে ঘিরে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (১১ মার্চ) মাদ্রিদের বিরুদ্ধে ন্যাটোর সঙ্গে অসহযোগিতার অভিযোগ তুলে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন। আল জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে।

ট্রাম্প বলেছেন, ‘আমার মনে হয় তারা (স্পেন) মোটেও সহযোগিতা করছে না। তারা খুবই খারাপ আচরণ করছে, যা মোটেও ভালো নয়। আমরা স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিতে পারি। মাদ্রিদ ন্যাটোর সঙ্গে খুব খারাপ করেছে এবং তারা তাদের ন্যায্য হিস্যা দিতে চায় না।

বিজ্ঞাপন

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে ওয়াশিংটন ও মাদ্রিদের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এসব মন্তব্য করেন।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন স্পেন সরকার এ সামরিক অভিযানকে বেপরোয়া ও অবৈধ বলেছেন। একই সঙ্গে তেহরানের বিরুদ্ধে অভিযানে দক্ষিণ স্পেনের যৌথ ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দিতেও অস্বীকৃতি জানিয়েছে তারা।

তবে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস গত মঙ্গলবার (১০ মার্চ) জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে তাদের সম্পর্ক স্বাভাবিক এবং দুই দেশের দূতাবাস নিয়মিত কূটনৈতিক যোগাযোগ বজায় রাখছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর