Saturday 14 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণভোটের গেজেট প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৪

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একইসঙ্গে অনুষ্ঠিত ঐতিহাসিক গণভোটের আনুষ্ঠানিক ফলাফল ও গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

‎শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ইসি সচিবালয় থেকে এই গেজেট জারি করা হয়।

‎নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ ঘোষিত ফলাফল অনুযায়ী, গণভোটের চূড়ান্ত চিত্র-

  • ‎মোট ভোটার: ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।
  • ভোট প্রদানের হার: ৬০.২৬ শতাংশ।
  • ‘হ্যাঁ’ ভোট: ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন।
  • ‘না’ ভোট: ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন।
  • বাতিলকৃত ভোট: ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি।

‎’জুলাই জাতীয় সনদ’ ও সংবিধান সংস্কারের লক্ষ্যে আয়োজিত এই গণভোটে জনগণের বিপুল সমর্থন মিলেছে। গেজেট প্রকাশের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নের আইনি পথ উন্মোচিত হলো। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ১৬(৩) ধারা অনুযায়ী এই ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

‎‎এদিকে, গণভোটের পাশাপাশি জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭টি আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের ফলাফলও গেজেটে প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য যে, ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সারাদেশে একযোগে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়।

‎সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

গণভোটের গেজেট প্রকাশ
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২

আরো

সম্পর্কিত খবর