Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টি-২০ বিশ্বকাপ ২০২৬ / বৃষ্টিতে ভেসে যাবে ভারত-পাকিস্তান ম্যাচ?

স্পোর্টস ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বহু নাটকের পর মাঠে গড়াতে যাচ্ছে এবারের বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ। ১৫ ফেব্রুয়ারি শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে গ্রুপ পর্বে মাঠে নামবে ভারত-পাকিস্তান। তবে এই ম্যাচকে নিয়ে দেখা দিয়েছে নতুন শঙ্কা। আবহাওয়া পূর্বাভাস বলছে, বৃষ্টিতেই ভেসে যেতে পারে ভারত-পাকিস্তান মহারণ!

শ্রীলংকার আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে। যার ফলে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যার হাইভোল্টেজ ম্যাচটিতে বাধ সাধতে পারে বৃষ্টি।

কলম্বোর খেত্তারামা এলাকায় অবস্থিত আর প্রেমাদাসা স্টেডিয়াম, যেখানে হবে ভারত-পাকিস্তান লড়াই। ওই এলাকার আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস বলছে, দিনের শুরুতে আবহাওয়া উষ্ণ ও আর্দ্র থাকতে পারে এবং তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।

বিজ্ঞাপন

তবে প্রকৃতির ভিন্ন রূপ দেখা যেতে পারে বিকাল থেকে। ওই সময় বজ্রসহ বৃষ্টি জোর সম্ভাবনা রয়েছে। আর এই সম্ভাবনা প্রায় ৫০-৭০ শতাংশের মতো।

স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়ার কথা মাঠের লড়াই। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বলছে, খেলা শুরুর নির্ধারিত সময়ের ঠিক আগেই দেখা যেতে পারে বিরূপ প্রকৃতি। যার কারণে টস দেরি কিংবা ওভার কমিয়ে খেলার সম্ভাবনা জাগছে। রাত ৮টার পর আবহাওয়ার কিছুটা উন্নতির সম্ভাবনাও রয়েছে।

ম্যাচের আগের দিন আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাতে ভারতের পূর্বনির্ধারিত অনুশীলনে ব্যাহত হওয়ার শঙ্কাও জাগছে।

গ্রুপ পর্বে এখন পর্যন্ত দুটি করে ম্যাচ খেলে দুটিতেই জিতেছে ভারত ও পাকিস্তান। পয়েন্ট সমান হলেও নেট রান রেটে এগিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে ভারত, দুইয়ে পাকিস্তান। দুই দলের ম্যাচটি শেষ পর্যন্ত বৃষ্টিতে ভেসে গেলে এক পয়েন্ট করে পাবে তারা। গ্রুপ পর্বের ম্যাচে কোনো রিজার্ভ ডে নেই।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর