Sunday 15 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-২০ বিশ্বকাপ ২০২৬
ভারত-পাকিস্তান মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে?

স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৭

মাত্র এক সপ্তাহ আগেও এই ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল না। শেষ পর্যন্ত অনেক নাটকীয়তার পর টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। টি-২০ ফরম্যাটে মুখোমুখি লড়াইয়ে দুই দেশের কে এগিয়ে?

টি-২০ ফরম্যাটে এখন পর্যন্ত ১৬বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। এই দ্বৈরথে যোজন যোজন এগিয়ে ভারত। তারা জিতেছে ১৩ ম্যাচে, পাকিস্তানের জয় মাত্র ৩ ম্যাচে।

ঘরের মাঠে ভারত জয় পেয়েছে ২ বার। পাকিস্তান একবারও ভারতকে নিজেদের মাঠে হারাতে পারেনি। তবে ভারতের মাটিতে একবার জয় পেয়েছে পাকিস্তান।

ভারত-পাকিস্তানের বেশিরভাগ ম্যাচই হয়েছে নিরপেক্ষ ভেন্যুতে। সেখানে ১১ বার জিতে এগিয়ে আছে ভারত। পাকিস্তানের জয় ২ ম্যাচে।

বিজ্ঞাপন

সবশেষ ৫ দেখায় একবারও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। দুই দল শেষবার মুখোমুখি হয়েছিল এশিয়া কাপের ফাইনালে। ২৮ সেপ্টেম্বরের সেই ফাইনালে দুবাইতে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।

আজ শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর