Sunday 15 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৪ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৫

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) তারেক রহমানের কাছে এ শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম।

শনিবার রাতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।

নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হয় বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

বিজ্ঞাপন

লা লিগা বড় জয়ে শীর্ষে ফিরল রিয়াল
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪১

আরো

সম্পর্কিত খবর