Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনে জয়লাভের পর বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের কাছে এই সংক্রান্ত চিঠি পৌঁছেছে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ বিকেলে ইসির সিনিয়র সচিব বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, “আমরা চিঠি পেয়েছি। তবে এখনও আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়নি।

তিনি আরও জানান, গেজেটের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তীতে উপ-নির্বাচনের তফসিল দেবে কমিশন।

‎এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ জেলা বগুড়া-৬ আসনে বিজয়ী হন তারেক রহমান। এ আসনে তিনি মোট ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আবিদুর রহমান পান ৯৭ হাজার ৬২৬ ভোট।

বিজ্ঞাপন

‎অন্যদিকে ঢাকা-১৭ আসনে তিনি পান ৭২ হাজার ৬৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স ম খালিদুজ্জামান লাভ করেন ৬৮ হাজার ৩০০ ভোট। অর্থাৎ রাজধানীর এ আসনে তার জয় এসেছে পাঁচ হাজারেরও কম ভোটের ব্যবধানে।

‎উল্লেখ্য, আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ্য সদস্য হিসেবে নবনির্বাচিতদের শপথ রয়েছে। গেল বৃহস্পতিবার ভোটের পর ২৯৭ জনের গেজেট হয়েছে শুক্রবার। এ নির্বাচনে বিএনপি চেয়ারম্যানই দুটি আসনে ভোট করে জিতেছেন।

‎গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, এক ব্যক্তি সর্বোচ্চ তিনটি আসনে নির্বাচন করতে পারেন। আর সংবিধান অনুযায়ী একজন সংসদ সদস্য একটি আসনের প্রতিনিধিত্ব করবেন। সে হিসেবে শপথের আগেই এ বিষয়ে নিশ্চিত করে চিঠি দিতে হয় নির্বাচন কমিশনে।

‎সেক্ষেত্রে বিএনপি চেয়ারম্যান দুটি আসনে নির্বাচিত হলেও তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার বিষয়টি নির্বাচন কমিশন সচিবালয়কে নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

ডেঙ্গুতে এক মাসে প্রাণ গেল ১৪৮ জনের
৩০ সেপ্টেম্বর ২০২৬ ২০:২৬

আরো

সম্পর্কিত খবর