Tuesday 17 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫০ মন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২১ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৫

ঢাকা: দেশের নতুন মন্ত্রিসভার ৫০ জন সদস্যকে নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব এ এস এম ইবনুল হাসান সই এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মন্ত্রিসভার সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৫০ জন মন্ত্রী হিসেব করে সব প্রস্তুতি রাখা হয়েছে। তবে তারেক রহমানের মন্ত্রিসভা এর চেয়ে কিছুটা ছোট অথবা পুরো ৫০ জন নিয়েই হতে পারে।

চিঠিতে বলা হয়েছে, আজ বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এ অবস্থায় মন্ত্রিসভার ৫০ জন সদস্যকে যথাযথ নিরাপত্তা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিজ্ঞাপন

চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের আইজিপি, এসবির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, ডিএমপির কমিশনার ও ডিএমপির উপপুলিশ কমিশনারকে (প্ররক্ষা) অনুলিপি দেওয়া হয়েছে।

সারাবাংলা/ইউজে/ইআ
বিজ্ঞাপন

বিকেলে বিক্ষোভের ডাক জামায়াতের
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৭

শপথ নিতে সংসদ ভবনে জামায়াত আমির
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৭

আরো

সম্পর্কিত খবর