Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নির্বাচনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন

স্টাফ করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশেষ ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত মোকাবিলা করতে এই সেল কাজ করবে। দেশের যেকোনো প্রান্ত থেকে নাগরিকরা নির্বাচন সংক্রান্ত অভিযোগ বা তথ্য সরাসরি এই সেলে জানাতে পারবেন।

যোগাযোগের মাধ্যম: জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেশ কিছু টেলিফোন ও মোবাইল নম্বর উন্মুক্ত করেছে:

বিজ্ঞাপন

টেলিফোন নম্বর: ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২ এবং ০২-৪৭১১৮৭০৩। মোবাইল ও হোয়াটসঅ্যাপ: ০১৫৫০-০৬৪২২৬ (হোয়াটসঅ্যাপ) এবং ০১৫৫০-০৬৪২২৭।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে নির্বাচনকালীন যেকোনো জরুরি বিষয়ে এই নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে বিটোপিয়া
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৩:০১

আরো

সম্পর্কিত খবর