Saturday 04 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-২০ বিশ্বকাপ ২০২৬
সুপার এইটে কে কোন গ্রুপে?

স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৭ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৩

৭ ফেব্রুয়ারি পর্দা উঠেছিল টি-২০ বিশ্বকাপের ১০ম আসরের। ১২ দিনের জমজমাট এক লড়াই শেষে গ্রুপ পর্বের বাধা পার করেছে ৭টি দল। সুপার এইটে জায়গা বাকি আছে আর মাত্র একটি। সুপার এইটে কোন দল কোন গ্রুপে পড়েছে?

গ্রুপ পর্ব থেকে সবার আগে সুপার ৮ নিশ্চিত করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর একে একে পরের রাউন্ডে জায়গা করে নেয় ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে।

পাকিস্তান না যুক্তরাষ্ট্র, সুপার এইটের শেষ দলটি কারা হবে, সেটি নির্ধারিত হবে আজ পাকিস্তান-নামিবিয়া ম্যাচ শেষে। অঘটনের শিকার না হলে পাকিস্তানই হবে শেষ আটের ৮ম দল। কলম্বোর এসএসসি গ্রাউন্ডে ম্যাচটি পরিত্যক্ত হলেও সুপার এইটে উঠবে পাকিস্তান। পাকিস্তান হেরে গেলেই শুধু টানা দ্বিতীয়বারের মতো শেষ আটে উঠবে যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন

আরেকটি দলেরও অবশ্য এখনো কাগজে-কলমে সুপার এইটে ওঠার সুযোগ আছে, দলটির নাম নেদারল্যান্ডস। পাকিস্তান হেরে গেলে সেই সুযোগ কাজে লাগাতে দিনের পরের ম্যাচের ভারতের বিপক্ষে অবিশ্বাস্য ব্যবধানে জিততে হবে ডাচদের।

পাকিস্তান কিংবা যুক্তরাষ্ট্র অথবা নেদারল্যান্ডস—যারাই পরের রাউন্ডে উঠুক না কেন, সুপার এইটে ২ নম্বর গ্রুপে খেলবে।

প্রথম পর্বের কোনো পয়েন্ট যোগ হবে না সুপার এইটে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে মোট চারটি দল উঠবে সেমিফাইনালে।সেমিফাইনালে ১ নম্বর গ্রুপের শীর্ষ দল মুখোমুখি হবে ২ নম্বর গ্রুপের দ্বিতীয় দলের। আরেক সেমিফাইনালে ২ নম্বর গ্রুপের প্রথম দল খেলবে ১ নম্বর গ্রুপের দ্বিতীয় দলের বিপক্ষে।

সুপার এইট গ্রুপ ১
ভারত
জিম্বাবুয়ে
ওয়েস্ট ইন্ডিজ
দক্ষিণ আফ্রিকা

সুপার এইট গ্রুপ ২

ইংল্যান্ড
নিউজিল্যান্ড
পাকিস্তান/যুক্তরাষ্ট্র/নেদারল্যান্ডস
শ্রীলংকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর