ঢাকা: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে তার নিয়োগের জন্য অভিনন্দন জানিয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীনের কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ওয়াং ই, দুই দেশের নেতাদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ সমঝোতা যৌথভাবে বাস্তবায়ন এবং চীন-বাংলাদেশ ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় উন্নীত করার জন্য পররাষ্ট্রমন্ত্রী রহমানের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।