Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারত থেকে সরে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি?

স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২৯ সালে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক ভারত, এ ঘোষণা করে হয়েছে আগেই। তবে টুর্নামেন্টের প্রায় ৩ বছর আগেই টুর্নামেন্ট নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। অস্ট্রেলিয়ান ও ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ভারত থেকে সরে যেতে পারে চ্যাম্পিয়নস ট্রফির পরবর্তী আসর।

অস্ট্রেলিয়ার একটি গণমাধ্যমের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম দাবি করছে, চ্যাম্পিয়নস ট্রফির আয়োজনের দায়িত্ব হারাতে পারে ভারত। সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান দ্বন্দ্বের কারণে ভারত বা পাকিস্তানে খেলা হলে হাইব্রিড মডেল অনুসরণ করতে হচ্ছে। এতে লজিস্টিক সমস্যা তৈরি হচ্ছে। আবার বাংলাদেশ এবারের বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় গোটা বিশ্বেই ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং ভেন্যু হিসেবে গ্রহণযোগ্যতা কমেছে।

বিজ্ঞাপন

শুধু চ্যাম্পিয়নস ট্রফি নয়, ২০৩১ সালে বাংলাদেশকে সাথে নিয়ে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের কথা রয়েছে ভারতের। শোনা যাচ্ছে, এই টুর্নামেন্টও ভারত থেকে সরিয়ে নেওয়া হতে পারে।

সম্প্রতি নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানিয়ে টি-২০ বিশ্বকাপই বয়কট করেছে বাংলাদেশ। এর আগেই ভারতের পরিবর্তে শ্রীলংকায় নিজেদের সব ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান।

শেষ পর্যন্ত ভারত কি চ্যাম্পিয়নস ট্রফি ও ওয়ানডে বিশ্বকাপের আয়োজক থেকে বাদ পড়তে যাচ্ছে? ভারতকে বাদ দিলে কোন দেশে পেতে পাচ্ছে আয়োজকের দায়িত্ব?

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর