Thursday 19 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিচার প্রক্রিয়া বন্ধ হচ্ছে না: চিফ প্রসিকিউটর

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৮ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৮

– ছবি : সারাবাংলা

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজ আগের মতোই চলবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

আজ (বৃহস্পতিবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

চিফ প্রসিকিউটর জানান, সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা না এলেও আইন নিজস্ব গতিতেই চলবে এমন বার্তা তারা পেয়েছেন।

তিনি বলেন, আইনমন্ত্রীও জানিয়েছেন ট্রাইব্যুনালের কার্যক্রম স্বাভাবিক গতিতেই অব্যাহত থাকবে। সে কারণে বিচারপ্রক্রিয়া নিয়ম অনুযায়ী চলবে বলে তারা আশাবাদী।

তিনি আরও বলেন, যতদিন তারা দায়িত্বে থাকবেন, ততদিন সব কার্যক্রম স্বাভাবিক গতিতেই পরিচালিত হবে। ন্যায়বিচারের স্বার্থে বিচার চলমান থাকা জরুরি উল্লেখ করে তিনি বলেন, তারা থাকুন বা না থাকুন, বিচারপ্রক্রিয়া বন্ধ হবে না। সরকারের পক্ষ থেকে ইতিবাচক ইঙ্গিত পাওয়ায় এ বিষয়ে তারা আশাবাদী।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

তারকাদের স্মৃতির আঙিনায় ঈদ ও রমজান
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩০

আরো

সম্পর্কিত খবর