Sunday 22 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাজেট প্রণয়নে ১৫ মার্চের মধ্যে ব্যবসায়ীদের মতামত চেয়েছে এনবিআর

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৫

ঢাকা: আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে আয়কর-সম্পর্কিত বিভিন্ন আইন ও বিধি সংশোধন, সংযোজন বা পরিবর্তনের জন্য দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধিদের কাছ থেকে প্রস্তাব ও সুপারিশ আহ্বান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ১৫ মার্চের মধ্যে সুপারিশ ও প্রস্তাব পাঠানো যাবে। পেনড্রাইভেও প্রস্তাব দেওয়া যাবে। এ ছাড়া সরাসরি ই-মেইলের মাধ্যমেও প্রস্তাব-সুপারিশ পাঠানো যাবে।

এনবিআর সূত্রে জানা যায়, ইতোমধ্যেই বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের কাছে তাদের প্রস্তাব ও সুপারিশ চেয়ে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে নতুন প্রস্তাবের পক্ষে যৌক্তিক মতামত দিতে বলা হয়েছে। আয়কর, শুল্ক ও ভ্যাট বিষয়ে প্রস্তাব ও সুপারিশ করার জন্য চিঠিতে ছক তৈরি করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত: ২০২৬-২৭ অর্থবছরের বাজেটটি বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম বাজেট। এখানে নতুন সরকারের অর্থনৈতিক দর্শনের প্রতিফলন থাকবে। এ ছাড়া রাজস্ব আদায় বাড়ানোর বড় চ্যালেঞ্জ আছে। আছে রাজস্ব খাতে সংস্কারের চ্যালেঞ্জ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর