Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অল্প সময়ের মধ্যেই সিটি নির্বাচন: মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৬ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫২

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: অল্প সময়ের মধ্যে দেশের সিটি করপোরেশনগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বর্তমানে নিয়মনীতি অনুযায়ী সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তবে পরিস্থিতি ও সুযোগ বুঝে সরকার দ্রুতই নির্বাচনের সিদ্ধান্ত নেবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব জানান, সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে। এক্ষেত্রে দলের সঙ্গে সম্পৃক্ত এবং বিগত আন্দোলনে ভূমিকা রাখাদের প্রার্থী হিসেবে অগ্রাধিকার দেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার। অল্প সময়ের মধ্যেই এই সরকার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুখী ও সমৃদ্ধ দেশ গঠন করব।”

দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যালয় পুনরায় খোলার খবর নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে মির্জা ফখরুল বলেন, “আমরা এটা চাইনি। আওয়ামী লীগের কার্যক্রম এখনো নিষিদ্ধ, তাই তাদের অফিস খোলার কথা নয়। বিষয়টি আইনিভাবে দেখা হবে।”

বিগত ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের সাহসিকতাপূর্ণ অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এলজিআরডি মন্ত্রী। তিনি মুক্ত গণমাধ্যম ও গণতন্ত্রের অগ্রযাত্রায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

আজ যেসব বিভাগে বজ্রবৃষ্টি হতে পারে
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৭

আরো

সম্পর্কিত খবর