Sunday 12 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস লিগ
ইন্টারকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ১৬তে গ্লিমট

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৩ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৮

প্লে-অফের প্রথম লেগে ৩-১ গোলের জয়ে চমক দেখিয়েছিলেন তারা। শেষ পর্যন্ত ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে টপকে চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬তে পা রাখতে পারবে কিনা নরওয়ের পুঁচকে ক্লাব গ্লিমট, সেদিকেই নজর ছিল ফুটবল সমর্থকদের। প্লে-অফের দ্বিতীয় লেগে ইন্টারকে তাদের মাঠেই ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬তে খেলা নিশ্চিত করল গ্লিমট।

সান সিরোতে প্রথম প্লে-অফের গোল ব্যবধানে কমাতে শুরু থেকেই মরিয়া ছিল ইন্টার। তবে প্রথমার্ধে আসেনি কোন গোল। গোলশূন্যভাবেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে গোল করে দুই লেগ মিলিয়ে গ্লিমটের লিড আরও বাড়িয়ে দেন পিটার হিউজ। ৭২ মিনিটে ব্যবধান আরও বাড়ান হ্যাকন ভেজেন।

বিজ্ঞাপন

দুই লেগ মিলিয়ে ৫-১ এ পিছিয়ে পড়া ইন্টারের ততোক্ষণে বিদায় প্রায় নিশ্চিত। সান্ত্বনার একটি গোল আসে ৭৬ মিনিটে বাস্তোনির পা থেকে।

দুই লেগ মিলিয়ে শেষ পর্যন্ত ৫-২ গোলের অবিশ্বাস্য এক জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রথমবার খেলতে এসেই দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছে গ্লিমট।

প্লে-অফ থেকে গত রাতে জয় নিয়ে পরের রাউন্ডে গেছে জার্মান ক্লাব লেভারকুসেন, স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ ও ইংলিশ ক্লাব নিউক্যাসেল ইউনাইটেড।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর