Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চ্যাম্পিয়নস লিগ / সিটিকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে রিয়াল

স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০২৬ ১০:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন গোলে পিছিয়ে থেকে অবিশ্বাস্য এক সমীকরণ সামনে নিয়েই মাঠে নেমেছিলেন তারা। প্রথম লেগে ৩-০ গোলে হেরে যাওয়া ম্যানচেস্টার সিটিকে পরের রাউন্ডে যেতে হলে নিজেদের মাঠ রিয়াল মাদ্রিদকে হারাতে হতো ৪ গোলের ব্যবধানে। শেষ পর্যন্ত সেরকম কিছুই হলো না। দ্বিতীয় লেগে ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে রিয়ালের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল সিটিজেনরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের কাছে ৩-০ গোলে হেরেছিলেন তারা। ইতিহাদে সিটির সামনে তাই ছিল জটিল এক সমীকরণ। জিততে তো হবেই, ব্যবধানটাও হতে হবে ৪ গোলের।

তবে এমন লক্ষ্য নিয়ে মাঠে নামা সিটি ম্যাচজুড়ে তেমন দাপট দেখাতে পারেনি। ২২ মিনিটে উলটো পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে আরও এগিয়ে দেন ভিনিসিয়াস। এই পেনাল্টি আসে বেনার্দো সিলভার বক্সের ভেতর হ্যান্ডবল করে লাল কার্ড দেখায়। বিরতির আগে অবশ্য হালান্ডের গোলে ম্যাচে ১-১ এ সমতা আসে।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধের পুরোটা জুড়েই ম্যাচে ফেরার লড়াই চালিয়ে গেছে সিটি, তবে লাভ হয়নি। ম্যাচের ৯৩ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে সিটির বিদায় নিশ্চিত করেন ভিনি।

দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের বিশাল জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল রিয়াল। গত ৫ মৌসুমে এই নিয়ে চারবারই সিটিকে বিদায় করল রিয়াল।

রাতের অন্য ম্যাচে লেভারকুসেনকে ২-০ গোলে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে আর্সেনাল। চেলসিকে ৩-০ গোলে গুঁড়িয়ে দিয়ে কোয়ার্টারে পৌঁছে গেছে পিএসজি। নবাগত গ্লিমটকে ৫-০ গোলে হারিয়ে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখে পরের রাউন্ডে পা রেখেছে স্পোর্টিং লিসবন।

বিজ্ঞাপন

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯২
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৮

যুবদলের জরুরি নির্দেশনা
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৫

আরো

সম্পর্কিত খবর