Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৬ ১৫:৩৯

প্রতীকী ছবি।

চাঁপাইনবাবগঞ্জ: জেলায় মাদকবিরোধী পৃথক অভিযানে ১৬ বোতল এস্কাফ সিরাপ ও ২ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে সদর মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এসব অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে সদর মডেল থানার এসআই মো. জাহিদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ধুমিহায়াতপুর গ্রামে অভিযান চালায়। ওই গ্রামের রমজান আলীর বসতবাড়ির পেছনে লিচুবাগানে অভিযান চালিয়ে আব্দুর রশিদ (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৬ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১টায় শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ডিবির এসআই পলাশ চন্দ্র চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে নিজ বাড়ি থেকে আকতার হোসেন (৫৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে মাদকসংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাসও দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর