Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগ‌ঞ্জে অবৈধ চামড়া পোড়ানোর কারখানা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৬ ১৫:২১

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে পরিবেশ দূষণবিরোধী অভিযান চালিয়ে চামড়া পোড়ানোর একটি অবৈধ কারখানা সম্পূর্ণ অপসারণ করেছে প্রশাসন। এ ঘটনায় কারখানার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে সয়দাবাদ এলাকার আমতলায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২-এর ১২ ধারা অমান্য করে কারখানাটিতে কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এ অপরাধে বিধিমালার ১৭ ধারা অনুযায়ী মালিককে ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার টাকা আদায় করা হয়।

বিজ্ঞাপন

অভিযানের অংশ হিসেবে এক্সকাভেটর দিয়ে কারখানার সব স্থাপনা ভেঙে ফেলা হয়। পাশাপাশি ভবিষ্যতে পরিবেশের জন্য ক্ষতিকর কোনো কার্যক্রম পরিচালনা না করার বিষয়ে মালিককে সতর্ক করা হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. নাজমুল হোসেন। প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক তুহিন আলম। নিরাপত্তায় দায়িত্ব পালন করেন এসআরবি-১২-এর সদস্যরা।

পরিবেশ অধিদফতর জানিয়েছে, পরিবেশ রক্ষায় অবৈধ ও দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

বিজ্ঞাপন

কুমিল্লায় ৫ মানব পাচারকারী আটক
১৭ নভেম্বর ২০২৬ ১৪:৩০

আরো

সম্পর্কিত খবর