Thursday 26 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের যোগদান

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৪

বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান।

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন মো. মোস্তাকুর রহমান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তিনি প্রধান কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় ডেপুটি গভর্নরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

যোগদানের পর সাংবাদিকদের সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নতুন গভর্নর মোস্তাকুর রহমান বলেন, “আগে কাজ, পরে কথা হবে।”

এর আগে, তিনি অর্থ মন্ত্রণালয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

গত ২৫ ফেব্রুয়ারি সরকার প্রজ্ঞাপন জারি করে সাবেক গভর্নরের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে। একই প্রজ্ঞাপনে মো. মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপন অনুযায়ী, অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য তাকে গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা গ্রহণ করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর