Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলার চেষ্টায় বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০০ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৮

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশিত হয়েছে ইতোমধ্যেই। এবারের বিশ্বকাপটা হবে ইংল্যান্ডে। ইংল্যান্ডের পিচগুলো সাধারণত গতিময় হয়। বিশ্বকাপের আগে মানিয়ে নিতে তেমনই পিচে একটা ত্রিদেশীয় সিরিজ খেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সম্ভাব্য সেই সিরিজটা হতে পারে স্কটল্যান্ডে। সিরিজের অপর দল হতে পারে নেদারল্যান্ডস। স্কটল্যান্ড আর ইংল্যান্ডের পিচগুলো যেহেতু প্রায় একই ফলে এমন চিন্তা বিসিবির।

বিসিবির একটি সূত্র সারাবাংলাকে জানিয়েছে, বিশ্বকাপের আগে এই ত্রিদেশীয় সিরিজ আয়োজনের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে বিসিবি। আলোচনা ভালোভাবেই এগিয়ে যাচ্ছে বলছে বিসিবির সূত্রটি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে জুনের ১২ তারিখে। তার আগে বিসিএল খেলবেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। তারপর শ্রীলংকা সিরিজ। তারপর বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে অনুষ্ঠিত হতে পারে ত্রিদেশীয় সেই সিরিজটি।

১২টি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ পরেছে গ্রুপ ‘এ’-তে। গ্রুপে বাংলাদেশের সঙ্গে আরও আছে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। গ্রুপ ‘বি’-তে আছে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলংকা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর