Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খলিলুর রহমানকে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী ও আরাকান সেনাপ্রধানের অভিনন্দন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সোয়ে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন। এ ছাড়া প্রথমবারের মতো মিয়ানমারের ইউনাইটেড লীগ অফ আরাকানের ( ইউএলএ) চেয়ারম্যান টোয়ান মরাত নাইংও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে একটি অভিনন্দনপত্র পাঠিয়েছেন।

মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সোয়ে নেপিদো এবং ঢাকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি এবং সহযোগিতা জোরদার করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

আরাকান সেনা প্রধান ও ইউএলএ চেয়ারম্যান টোয়ান মরাত নাইং ড. খলিলুর রহমানকে লিখেছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনার নতুন দায়িত্বে, আমি আশা করি আপনি বাস্তবসম্মত ও টেকসই সমাধান খুঁজে বের করার জন্য আমাদের সঙ্গে কাজ চালিয়ে যাবেন। আমাদের বিদ্যমান সদিচ্ছার ওপর ভিত্তি করে এখন আমাদের বাংলাদেশ এবং আরাকানের মধ্যে বন্ধুত্বের একটি নতুন পথ তৈরি করার সুযোগ রয়েছে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর