Saturday 28 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস লিগ
শেষ ১৬তে রিয়ালকে পেয়ে যা ভাবছেন সিটি কোচ

স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৩

গ্রুপ পর্বে শীর্ষ ৮ এ থেকে সরাসরি দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছিল ম্যানচেস্টার সিটি। অন্যদিকে প্লে-অফের বাঁধা পেরিয়ে শেষ ১৬তে পা রেখেছে রিয়াল মাদ্রিদ। ইউরোপের এই দুই জায়ান্টের দেখা হয়ে যাচ্ছে শেষ ১৬তেই। সিটি কোচ পেপ গার্দিওলা বলছেন, রিয়ালের মতো দলের বিপক্ষে মাঠে নামাটাও সিটির জন্য আনন্দের ব্যাপার।

২০২১-২২ মৌসুম থেকে প্রতিবার নকআউট পর্বে দেখা হচ্ছে দুই দলের। গত ৪ মৌসুমেই নকআউট পর্বে দেখা হয়েছে রিয়াল ও সিটির। এবার টানা ৫ম বারের মতো মুখোমুখি দুই ক্লাব।

এবার অবশ্য গ্রুপ পর্বেই দেখা হয়েছিল এই রিয়াল ও সিটির। গত ডিসেম্বরে রিয়ালের মাঠে ২-১ গোলে জিতেছিল গার্দিওলার দল।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়নস লিগের রেকর্ড শিরোপাধারী দলের বিপক্ষে মাঠে নামার আগে সিটি কোচ গার্দিওলা বলছেন, ‘আমাদের ক্লাবের ক্ষেত্রে, এই প্রতিযোগিতার ইতিহাসের সেরা দলগুলোর বিপক্ষে যত খেলবেন, ততই শিখবেন এবং উন্নতি করবেন। আর ভবিষ্যতে আরও ভালো হয়ে উঠবেন।’

চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি লড়াইয়ে রিয়াল ও সিটি দুই দলই এখন পর্যন্ত সমানে সমান। মোট ১৫ বারের দেখায় দুই দলেরই জয় পাঁচটি করে, বাকি পাঁচটি ড্র হয়েছে।

আগামী ১২ মার্চ দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে মুখোমুখি রিয়াল-সিটি। দ্বিতীয় লেগ হবে ১৮ মার্চ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর