Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চ্যাম্পিয়নস লিগ / স্বস্তির জয়ে শেষ ১৬তে রিয়াল

স্পোর্টস ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অল্পের জন্য শীর্ষ ৮ এ থেকে সরাসরি দ্বিতীয় রাউন্ডে পৌঁছাতে পারেননি তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে যে বেনফিকার কাছে অপ্রত্যাশিতভাবে হেরে প্লে-অফে পা রাখতে হয়েছিল রিয়াল মাদ্রিদকে, প্লে-অফে সেই বেনফিকাকেই প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন তারা। প্লে-অফের দ্বিতীয় লেগে রোমাঞ্চকর এক লড়াইয়ে বেনফিকাকে ২-১ গোলে হারিয়ে শেষ ১৬তে পা রেখেছে রিয়াল।

বেনফিকার মাঠে প্রথম লেগে ১-০ গোলের জয়ে কিছুটা এগিয়ে ছিল রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে অবশ্য শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। ১৪ মিনিটের মাথায় গোল করে এগ্রিগেটে সমতায় ফেরে বেনফিকা। রাফা সিলভার সেই গোলের জবাব অবশ্য দুই মিনিটের মধ্যেই দিয়েছে রিয়াল।

বিজ্ঞাপন

১৬ মিনিটে আবারও রিয়ালকে এগিয়ে দেন চুয়ামেনি। এই ম্যাচে ১-১ ও এগ্রিগেটে ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ম্যাচে ফেরার চেষ্টায় ছিল বেনফিকা। তবে সেটা তো হয়ইনি, উলটো ৮০ মিনিটে বেনফিকার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র।

শেষ পর্যন্ত এই ম্যাচে ২-১ গোলে জয় ও দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে এগিয়ে থেকে দ্বিতীয় রাউন্ডে চলে গেল রিয়াল।

রাতের অন্য ম্যাচ শেষে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে গ্যালাতাসারে, পিএসজি ও আটালান্টা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর