Saturday 28 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর পৃথক জায়গা থেকে মানবদেহের কাটা হাত-পা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৩ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৫

ঢাকা: রাজধানীর পল্টন থানাধীন বাইতুল মোকাররম মসজিদের পাশ থেকে দুটি কাটা হাত এবং স্কাউট ভবনের পাশ থেকে একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে, ওবায়দুল্লাহ নামর এক ব্যক্তির দেহের অংশ এগুলো।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে পা এবং শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে কাঁটা দুই হাত উদ্ধার করে পুলিশ।

পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল খান জানান, বাইতুল মোকাররমের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি এলাকায় রাস্তায় বিচ্ছিন্ন দুই হাত পাওয়া যায়। এছাড়া স্কাউট ভবনের সামনের রাস্তা থেকে উদ্ধার করা হয় একটি বিচ্ছিন্ন পা।

বিজ্ঞাপন

তিনি জানান, পরবর্তীতে হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে জানা যায়, ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির দেহের অংশ এই হাত ও পা। তার বাড়ি নরসিংদী শিবপুর উপজেলায়। দেহের অংশ বিশেষ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। দেহের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে।

সারাবাংলা/এসএসআর/ইআ
বিজ্ঞাপন

ইরানে ইসরায়েলের হামলা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৫

নাটোরে বাসের ধাক্কায় পানচাষি নিহত
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৮

আরো